1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ফেসবুক পোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানহানির অভিযোগ, শিক্ষককে শোকজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নোটিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরির শর্ত বিধিমালা-১৯৭৯ লঙ্ঘনের অভিযোগে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মাউশির মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমেদের স্বাক্ষর রয়েছে।

আদেশে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স: এন১১৩৪৭৩৩) তার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরির শর্ত বিধিমালা-১৯৭৯ লঙ্ঘনের শামিল উল্লেখ করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির সংশ্লিষ্ট পরিচালক, কুমিল্লা অঞ্চলের উপপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা, বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ