1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

একদিনে নিম্ন আদালতের ৯৯ বিচারক বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দেশের বিভিন্ন জেলায় নিম্ন আদালতের ৯৯ বিচারককে বদলি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের পৃথক ৬ প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ পদের বিচারকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

একটি প্রজ্ঞাপনে জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জন, দুটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা জজ বা সমপর্যায়ের ২৩ জন, আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা জজ বা সমপর্যায়ের ২৩ জনকে বদলির আদেশে দেওয়া হয়েছে।

এছাড়া, আরও দুটি প্রজ্ঞাপনে ১৩ জনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের জুনে জেলা ও দায়রা জজ মর্যাদার ২২ জন বিচারককে বদলি করেছিল সরকার।

গত বছরের ২৫ নভেম্বর অন্তর্বর্তী সরকার একদিনে নিম্ন আদালতের মোট ৮২৬ বিচারককে পদোন্নতি, পদায়ন ও বদলি করে বিচার বিভাগে বড় ধরনের রদবদল এনেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ