1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

কোম্পানিতে মালিকানা ছাড়া ব্যাংকের প্রতিনিধি পরিচালক হওয়া যাবে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

এখন থেকে কোনো কোম্পানির নিট সম্পদের বেশি এক বা একাধিক ব্যাংকের শেয়ার ধারণ করতে পারবে না। সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক ছাড়া অন্য কাউকে প্রতিনিধি পরিচালক করা যাবে না। যাকে প্রতিনিধি নিযুক্ত করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত ২ শতাংশ এবং অন্য ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ শেয়ার থাকতে হবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে মনোনীত প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা এ নির্দেশনার লক্ষ্য।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানি একক বা একাধিক ব্যাংকে তার নিট সম্পদের বেশি মূল্যমানের শেয়ার মালিকানা ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির এই সীমা অতিক্রম করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’কে উক্ত শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। প্রতিনিধি পরিচালক মনোনয়নের আগে উক্ত ব্যক্তির নিজ নামে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সম্পূর্ণ সময় যা বজায় রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদনের সময় এ সংক্রান্ত দলিলাদি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। এ সার্কুলার জারির আগে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে এ সার্কুলারে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যাংকের পরিচালকদের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পর্ষদ সভায় এ সার্কুলারে বর্ণিত নির্দেশনার বিষয় উপস্থাপন করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার বিষয়টি অন্যান্য সব কর্মকর্তা ও শেয়ারধারীদের নজরে আনার ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ