1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে না পারা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে এ তহবিল থেকে অর্থায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে না পারা কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানগুলোকে এই তহবিল থেকে অর্থায়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকে গত ৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে এ ব্যাপারে চুক্তি সই করেছে এমটিবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক জবদুল ইসলাম এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ চুক্তিতে স্বাক্ষর করেন।

তহবিলে যুক্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। শর্তসাপেক্ষে গ্রাহকরা ৩ থেকে ৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধা পেতে পারেন।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দে উপস্থিত ছিলেন।

পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?

দেয়ালের ছবি নয়, লড়াইটি আসলে ইতিহাসের কর্তৃত্ব নিয়ে

ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা?

আসিফ নজরুলের বিশ্বকাপ বর্জন: যে ক্ষতি বাংলাদেশকে মেনে নিতে হয়েছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ