1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে হুতিদের কর্মকাণ্ডকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা যুক্তরাষ্ট্র ও সৌদির ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে উড়ে গেল শ্রীলঙ্কা একনেকে উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমালোচনায় জেডি ভ্যান্স প্রাচীন আমলে মক্কাগামী হাজিদের প্রবেশদ্বার ছিল যে ফটকে ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় রিয়ালের

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ Time View

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপি বড় দল যে কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। কিন্তু দল থেকে সমন্বয় করে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী। এসময় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে বিকেলে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। র‍্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে র‍্যালি শেষ হবে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ