1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

ছেলেদের সাফল্যের পর এবার একক নৈপুণ্যে স্বর্ণ জিতে বাংলাদেশের গৌরবগাথায় নতুন অধ্যায় যোগ করলেন বর্ণা আক্তার। সুলায়মানিয়াহর মঞ্চে লক্ষ্যভেদের লড়াইয়ে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন তিনি। তার সোনালি তিরে আবারও আন্তর্জাতিক আঙিনায় উজ্জ্বল হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা।

আজ ২৯ অক্টোবর (বৃহষ্পতিবার) ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম এন্ডে দুজনই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। দ্বিতীয় এন্ডে ২৯ পয়েন্ট তুলে নিয়ে বর্ণা মোট ৫৭ পয়েন্টে পৌঁছান, যেখানে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীর সংগ্রহ ছিল ৫৬ পয়েন্ট।

তৃতীয় এন্ড শেষে ৮৬-৮৫ পয়েন্টে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন বর্ণা। চতুর্থ এন্ডে দুজনই ২৯ পয়েন্ট করে অর্জন করায় ব্যবধান অপরিবর্তিত থাকে। ফলে চতুর্থ এন্ড শেষে বর্ণার সংগ্রহ দাঁড়ায় ১১৫ পয়েন্ট, আর মিলানা বুরলেভার পয়েন্ট ছিল ১১৪।

ফাইনালের নির্ধারক পঞ্চম এন্ডে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বাংলাদেশের এই আর্চার। শেষ এন্ডে তিনটি শটেই ১০ পয়েন্ট করে তুলে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেন বর্ণা। অন্যদিকে, মিলানা বুরলেভা সংগ্রহ করেন ২৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ১৪৫-১৪৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজের করে নেন বাংলাদেশের বর্ণা আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ