1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

যে যখনই আসুক, আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

ফিরে এসে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে এখন (কার্যক্রম) নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, তারা কোনোদিন রাজনৈতিক দল ছিল না। কারণ আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা একটি স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তারা বাংলাদেশে আবার রাজনীতি করতে আসতে চায়, আমার মনে হয় এদেশের জনগণ কখনও তাদের গ্রহণ করবে না। তো কে কখন আসতে চাচ্ছে, না চাচ্ছে এগুলো নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর—যে যখনই আসুক, আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মধ্যে শাস্তি ও পুরষ্কার পদ্ধতি চালু করেছি আমরা। এইটুকু বলতে পারি, এ পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, কোনো গুমের ঘটনা ঘটেনি। এতেই বোঝা যায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

নাটোরে ছাত্রদল নেতা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার। সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে আনা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ