1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ ও বিদেশে বিনিয়োগের বিস্তারিত তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের এক সিনিয়র কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসিফের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদক উপপরিচালক মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ ও তার স্ত্রীর সব ধরনের আর্থিক লেনদেন ও সম্পদের বিস্তারিত নথি চাওয়া হয়েছে।

এছাড়া, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সক্রিয়, নিষ্ক্রিয় ও বন্ধ হয়ে যাওয়া সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বিএফআইইউকে অনুরোধ জানিয়েছে দুদক।

একইসঙ্গে তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড, সেফটি ডিপোজিট লকার, বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট (এফডিআর), ডিপিএস হিসাব এবং গৃহীত ঋণের যাবতীয় তথ্যও চাওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এছাড়া, আসিফ মাহমুদের বিরুদ্ধে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার এবং বেনামি কোম্পানি খোলার যে অভিযোগ উঠেছে, সে সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য বিএফআইইউকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পাঁচ দেশে আসিফ দম্পতির কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করার জন্যও বিএফআইইউকে অনুরোধ করেছে দুদক।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার, বিদেশি নাগরিকত্ব লাভ এবং বিদেশে বেনামি কোম্পানি গঠনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর মধ্যেই অনুসন্ধানের নতুন তথ্যের বিষয়ে জানা গেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর অনুসন্ধান শুরু করে দুদক।

জাহেদ কালামের নেতৃত্বে এ অনুসন্ধান পরিচালনার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়।

কমিশন জানায়, তারা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছে এবং আসিফ মাহমুদের মেয়াদে হওয়া নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ইতোমধ্যে কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরপর ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কাজে ঘুষ নেওয়া, নিয়োগ-পদায়ন বাণিজ্য এবং অর্থপাচারের নতুন অভিযোগ পেয়ে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদক সূত্রে জানা গেছে, আসিফের বিরুদ্ধে পাঁচ দেশে মোট ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পেয়েছে দুদক, যার মধ্যে দুবাইয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে দেড় হাজার কোটি টাকা পাচার ছাড়াও অবৈধ অর্জিত অর্থ দিয়ে পর্তুগালে জমি কেনার অভিযোগ রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা লেনদেন এবং ৩৬ জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা লেনদেনের দাবিও করা হয়েছে এসব অভিযোগে।

পাশাপাশি, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ এসেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ