1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি, ভারতের রেকর্ডের ম্যাচে পুঁজি ২২১ রানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

দানবীয় ব্যাটিংয়ে অভিষেক শর্মা ৩০ বলে হাঁকালেন সেঞ্চুরি। ভারতও পাওয়ার প্লেতে তাদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো। সবমিলিয়ে দিল্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ২২১ রানের পাহাড় গড়েছে ভারত। অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে আফগানিস্তানকে করতে হবে ২২২।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে আফগানিস্তানের। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা চড়াও হন আফগান বোলারদের ওপর। বেশি ভয়ংকর ছিলেন অভিষেক। ১৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পরের ফিফটি করেন ১৪ বলে।

অর্থাৎ ৩০ বল লেগেছে অভিষেকের সেঞ্চুরি হাঁকাতে। ভারত পাওয়ার প্লের ৬ ওভারে তোলে বিনা উইকেটে ১০০ রান। যেটি কিনা টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে তাদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

৫৯ বলে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন স্যামসন আর অভিষেক। স্যামসন ৩৪ বলে ফিফটি করে আউট হন। অভিষেক ৩৪ বলে ৯ চার আর ১১ ছক্কায় খেলেন ১০৮ রানের ইনিংস।

এছাড়া শ্রেয়াস আয়ার ২০ বলে ২৯, শিভাম দুবে ১০ বলে ১৪ আর ইশান কিশান ৮ বলে করেন ১০ রান।

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই নেন ২টি উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরি১. সাহিল চৌহান (এস্তোনিয়া)-২৭ বল২. মোহাম্মদ ফাহাদ (তুরস্ক)-২৯ বল৩. অভিষেক শর্মা (ভারত)-৩০ বল৪. নিকোল লফটি-ইটন (নামিবিয়া)-৩৩ বল৫. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)-৩৩ বল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ