1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

২০০৩ আসরে ভারতের বিপক্ষে জয়ের পুনরাবৃত্তি করতে চান পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী।

সংবাদ সম্মেলনে কথা বলছেন পাকিস্তানের সহকারি কোচ টিটাস ব্র্যামবল ও অধিনায়ক আলমগীর গাজী। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান কখনও ফাইনালের মঞ্চেই উঠতে পারেনি। ফুটবলীয় শক্তির দিক থেকে ব্যবধান যোজন যোজন মাইল হলেও, রাজনৈতিক ও নানা বাস্তবতায় দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বললেন, ম্যাচটি তাদের জন্য স্পেশাল।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০০৩ সালে বাংলাদেশের প্রথম ও সবশেষ সাফ জয়ের আসরে, এই ঢাকাতে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল পাকিস্তান। এবার ভারত এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। তবে, পাকিস্তান অধিনায়ক সতর্ক ভারতকে নিয়ে।

আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং উম আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব উম কারণ এটি আমাদের জন্য একটি বিশেষ ম্যাচ এবং উম আমরা সত্যিই ভালো খেলব।

“দেখুন এটি ফুটবল, তাদেরও ভালো দল আছে, এমনকি তাদের দ্বিতীয় দলটিও ভালো। আমরা আমাদের ফুটবল খেলব, কারণ এটি একটি বিশেষ ম্যাচ, আমাদের উভয়ের জন্যই বিশেষ ম্যাচ, তাই তাদের সাথে ভালো লড়াই করব। তাদের কঠিন সময় দেওয়ার চেষ্টা করব।”

লড়াইয়ে বার্তা থাকলেও, সৌহার্দ্য বিনিময়ের বার্তাও দিলেন আলমগীর। ক্রিকেটের মতো ফুটবলে দুই দলের হাত না মেলানোর উদাহরণ তারা তৈরি করতে চান না, বললেন পাকিস্তান অধিনায়ক।

“না, আমাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটি ক্রিকেট নয়, এটি ফুটবল, এবং সেই কারণেই এটি একটি সুন্দর খেলা। তো হ্যাঁ, আমরাও একই কাজ (হাত মেলাব) করব।”

সংবাদ সম্মেলনে আসেননি পাকিস্তানের প্রধান কোচ নেলবোর্তো সোলানো। তার সহকারী টিটাস ব্র্যামবল অবশ্য সুইডিশ, ডেনিশ, নিউ জিল্যান্ডে খেলা প্রবাসীদের নিয়ে গড়া দল নিয়ে আশার কথাই শোনালেন।

“পাকিস্তানে আমাদের একটি ভালো অনুশীলন ক্যাম্প হয়েছে, এবং আমরা শুরু করতে প্রস্তুত।”

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়

ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ