ব্যাংকটির সমন্বিত কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৬৭ দশমিক ৩৮ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সিটি ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।
তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৯৬ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪ দশমিক ১৩ (হ্রাসকৃত) টাকা।
বুধবার অনলাইনে এক অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং সংবাদমাধ্যমের সামনে ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় বলে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ দশমিক ৩৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭২২ দশমিক ১৯ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার তুলে ধরেন।
তার আগে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান নয় মাসের এ আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেসবাউল আসীফ সিদ্দিকী, হোলসেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ ফিরোজ আলম।
পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস
তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ
হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়
ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব