1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী। দেশের আটটি অঞ্চলের মধ্যে রাজশাহী পর্ব শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬’ এ স্নাতক পর্যায়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ প্রতিযোগিতার রাজশাহী পর্বে প্রথম হয়েছেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক এবং দ্বিতীয় হয়েছেন একই শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মারাজুল ইসলাম। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে দিকনির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলাল হোসেন ও প্রভাষক মোমিনুল ইসলাম।

প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আটটি অঞ্চলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অঞ্চল গুলো হলো বরিশাল, চট্টগ্রাম, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট।

রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতায় বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা প্রতিযোগীরা আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের গণিতচর্চা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

রুয়েট শিক্ষার্থীদের এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। গণিত চর্চায় তাদের এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের এ ধরনের একাডেমিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ