1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশনের মধ্যে ‘বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশন (আইজিসি)’-এর ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আইজিসির কো-চেয়ার হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে, রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।

সভায় উভয় পক্ষের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উভয় দেশের বিদ্যমান সহযোগিতাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশনের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে ‘বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশন (আইজিসি)’ গঠিত হয়। আইজিসি গঠিত হওয়ার পর থেকে প্রটোকল অনুযায়ী এ পর্যন্ত চারটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এবারে ৫ম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।

আইজিসি সভায় চলমান দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত প্রটোকলের আলোকে ভবিষ্যতের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

পঞ্চম আইজিসি সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা এবং কারিগরি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করে।

রাশিয়ার পক্ষ থেকে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি, অর্থ ও ব্যাংকিং এবং সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি ও বৈজ্ঞানিক সহযোগিতা, শিল্প ও বিনিয়োগ এবং সর্বোপরি দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উভয় পক্ষের আগ্রহের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয় এবং দুই পক্ষের সম্মতিতে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং রুশ ফেডারেশনের পক্ষে ফেডারেল এজেন্সি ফর ফিশারিজ-এর প্রধান ইলিয়া শেস্তাকভ যৌথভাবে এই প্রটোকলটিতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ