1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়ায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে তিনটি গুলি করার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালিয়েছেন।

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে খুরুলিয়ার লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এ ঘটনায় আহত ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

ওসি জানান, এ ঘটনায় পুলিশ একটি মোটরসাইকেল জব্দ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুল হামলার বর্ণনা দিয়ে জানান, তিনি নিজের মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন। এ সময় কমিউনিটি সেন্টারের সামনে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে।

তিনি বলেন, ‘একজন কাছ থেকে আমার মাথায় গুলি করার চেষ্টা করেছিল। কিন্তু, গুলি বের না হওয়ায় বেঁচে গেছি। পরে আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই।’

তিনি দাবি করেন, ‘হামলাকারী চারজনকে আমি চিনতে পেরেছি। তারা হলেন লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাসের। ’

মাহমুদুলের স্বজনদের অভিযোগ, এ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ওসি জানান, পুলিশ ঘটনা তদন্ত ও ভুক্তভোগীর বক্তব্য সংগ্রহ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ