1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

শিশুদের সঙ্গে হাসি-আড্ডা আর আন্তরিকতায় কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন তিনি।

এ সময় শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিশুদের ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে এ কথা হয় তারেক রহমানর।

শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ জবাবে শিশুরা জানায়, তাদের ফুটবল আছে। কয়টি ফুটবল আছে জানতে চাইলে শিশুরা জানায়, চার-পাঁচটি।

এ সময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

শুধু ফুটবল নয়, শিশুদের কাছে ক্রিকেট সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। শিশুরা তাকে জানায়, সেখানে ক্রিকেট খেলার পিস নেই। এ সময় বাস্কেটবল সম্পর্কেও শিশুদের কাছে জানতে চান তিনি। শিশুরা জানায়, তাদের বাস্কেটবল রয়েছে।

শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন।

আলাপচারিতার একপর্যায়ে সবাইকে ভালো থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় নেওয়ার আগে শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে সালাম বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সহজ ও আন্তরিক কথোপকথনে উঠে আসে তাদের খেলাধুলার চাহিদা এবং আনন্দের বিষয়টি। ফুটবল দেওয়ার আশ্বাস দিয়ে আগামী শুক্রবার আবারও শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ