1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

উদ্বোধনী খেলায় চট্টগ্রাম-১১ দলের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম–১১ দল ৩২ রানে দুর্বার সংঘকে পরাজিত করে। দু’দলের খেলা ১২ ওভারে নির্ধারিত করা হয়। টসে হেরে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম–১১। তারা ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে দুর্বার সংঘ ১২ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম–১১ এর অসীম সিনহা (৯ বলে ৩২ রান এবং ২৩ রানে ৩ উইকেট)। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। উপস্থিত অতিথিরা দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক সুমন ও শহীদুল্লাহ বাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, রেলওয়ের (পূর্ব) বিভাগীয় প্রকৌশলী (১) রাফি মোহাম্মদ ইমতিয়াজ, বিভাগীয় প্রকৌশলী (২) জিষান দত্ত, ক্রীড়া সংগঠক আবু আহমেদ হাসনাত, হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, মিয়া মো. হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন আলী, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল, আসিফ চৌধুরী লিমন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, আরিফুর রহমান (মাস্টার আরিফ), মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু প্রমুখ। গতকাল খেলা দেখতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫ জনকে পুরস্কৃত করা হয়।

আজ থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবারের খেলা: সকাল ৯টায় : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং দুপুর ১টায় আসওয়াদ ক্রিকেট একাডেমি বনাম ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট। উল্লেখ্য মোট ২৪টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ