1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। এতে ২০টি জেলা ও চারটি মহানগরে আমির পদে পরিবর্তন এসেছে। বাকি শাখাগুলোতে আগের দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা মহানগরে ভোটগ্রহণ এবং জামালপুর জেলায় ফল প্রকাশের পর্ব স্থগিত রয়েছে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলা ও মহানগর আমির নির্বাচনের জন্য গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুমের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ ভোটগ্রহণ পরিচালনা করে। এ ছাড়া প্রতিটি জেলা ও মহানগরের নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট শাখায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আমার দেশকে জানান, আগামী মেয়াদের নির্বাচনে বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ ও গাজীপুর মহানগরে আমির পদে পরিবর্তন এসেছে। এ ছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, ঝিনাইদহ, মাগুরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও নারায়ণগঞ্জ জেলায় নতুন আমির নির্বাচিত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নবনির্বাচিত আমিরদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

মাওলানা আব্দুল হালিম আরো জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হবে। জামায়াত আমিরের প্রতিনিধি হিসেবে দলের অঞ্চল পরিচালকরা সংশ্লিষ্ট জেলা ও মহানগরে রুকন বা দায়িত্বশীলদের বৈঠকের মাধ্যমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ