1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’ এ অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম সিনেমাতেই স্ত্রী মেহজাবীনকে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন আদনান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুই অভিনয়শিল্পীর যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি।

আদনান জানিয়েছেন, ‘অপলক’ একটি ভালোবাসার গল্প। গত এক বছর ধরে সিনেমাটির গল্প নিয়ে কাজ করছেন তিনি। লেখার বিভিন্ন ধাপ পেরিয়ে বারবার পরিবর্তন ও পরিমার্জনের পর কয়েক মাস আগে নিজের ভাবনা ও নির্মাণের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে এমন একটি চিত্রনাট্য দাঁড় করাতে পেরেছেন।

এই যাত্রায় সহকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন নির্মাতা। তাঁর ভাষায়, চলচ্চিত্র নির্মাণ নিয়ে একই রকম ভাবনা ও স্বপ্ন রয়েছে, এমন কয়েকজনকে শুরুতে পাশে পেয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও অনেকে। ছোট একটি ভাবনা থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে একটি দল, যাঁরা একই স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কাজ করছেন।

সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না আদনান। আপাতত গল্পের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিশো ও মেহজাবীনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাঁর ভাষ্য, আরও কয়েকজন অভিনয়শিল্পী এই যাত্রায় যুক্ত হয়েছেন। সময়মতো তাঁদের সঙ্গেও দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

আদনান জানিয়েছেন, খুব শিগগিরই ‘অপলক’-এর শুটিং শুরু হবে। এখন তাঁর লক্ষ্য পুরো মনোযোগ দিয়ে কাজটি শেষ করা এবং নিজের সর্বোচ্চটা দেওয়া। সিনেমা ও মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগে গত ১২ জুন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আদনান। তখন জানিয়েছিলেন, এটি হবে প্রেমের গল্প। দীর্ঘদিন ধরেই নিজের মতো করে একটি প্রেমের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছিলেন তিনি। সেই ঘোষণার খবর প্রকাশ করেছিল এনটিভি অনলাইন।

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত আদনান আল রাজীব ছোটপর্দায়ও বেশ কিছু আলোচিত কাজ করেছেন। তাঁর নির্মিত ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’ দর্শকের প্রশংসা পেয়েছে। স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’র জন্য কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতিও পেয়েছেন তিনি।

অন্যদিকে, আফরান নিশো ও মেহজাবীন ছোটপর্দার জনপ্রিয় জুটি। একসঙ্গে তাঁদের বেশ কয়েকটি নাটক ও ওয়েব কনটেন্ট দর্শকের প্রশংসা পেয়েছে। এবার আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ