1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

২০২১ সালে প্রথম সিনেমা ‘ফারহা’ বানিয়ে তুমুল বিতর্ক ও বাধার মুখে পড়েছিলেন ফিলিস্তিন-জর্ডানি চলচ্চিত্র নির্মাতা দারিন জে সাল্লাম। তবে সেই বিতর্ক তাঁকে দমাতে তো পারেইনি, বরং সিনেমা নির্মাণের প্রতি তাঁর সংকল্পকে আরও দৃঢ় করেছে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার সাল্লাম হাত দিয়েছেন তাঁর দ্বিতীয় সিনেমা ‘চার্চিং অব উইমেন’-এর কাজে।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদ বা নাকবার প্রেক্ষাপটে এক ফিলিস্তিনি কিশোরীর বেড়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছিল ফারহা সিনেমাটি। ২০২১ সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর এটি জর্ডানের পক্ষ থেকে অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয় এবং পরে নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পায়।

নেটফ্লিক্সে মুক্তির পর একটি বিশেষ দৃশ্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। ওই দৃশ্যে ইসরায়েলি সেনাদের হাতে একটি ফিলিস্তিনি পরিবারকে হত্যার ঘটনা দেখানো হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে সিনেমাটির নিন্দা জানান এবং সাল্লামসহ এর সঙ্গে জড়িত ব্যক্তিরা অনলাইনে ব্যাপক হেনস্তার শিকার হন। দেশ-বিদেশে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাঁকে। ফারহা মুক্তির পর থেকে সাল্লাম ফিলিস্তিনেও যেতে পারেননি।

তবে সেই বিতর্ক নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই এই নির্মাতার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শারজা আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে অংশ নিয়ে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাল্লাম বলেন, ‘আমি কখনো এটা নিয়ে এক মুহূর্তের জন্যও অনুশোচনা করিনি। সিনেমাটিকে বাস্তবে রূপ দিতে যে পরিশ্রম করা হয়েছে, তার প্রতিটি মুহূর্ত সার্থক। এর প্রভাব আজও মানুষের মধ্যে অনুরণিত হচ্ছে।’

নির্মাতা দারিন জে সাল্লাম এখন ব্যস্ত তাঁর দ্বিতীয় সিনেমা ‘চার্চিং অব উইমেন’-এর কাজে। ১৯৩৮ সালের লেভান্ট অঞ্চলের (বর্তমান ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান) প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ফাদিয়া নামের এক অগ্রগামী নারী লেখকের গল্প তুলে ধরা হয়েছে। মা-বাবাকে হারানোর পর ফাদিয়া তার এক কাজিনের কাছে আশ্রয় নেয়। সেখানে তার উত্তরাধিকার সম্পত্তি হাতিয়ে নিতে সেই কাজিন ফাদিয়াকে জোরপূর্বক একটি মানসিক হাসপাতালে আটকে রাখে।

২০২৫ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আরতেকিনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল চার্চিং অব উইমেন। বর্তমানে এটি চূড়ান্ত অর্থায়নের পর্যায়ে রয়েছে। নির্মাতা সাল্লাম জানান, ফারহা নির্মাণের অভিজ্ঞতা তাঁকে নতুন এই সিনেমার কাজে আরও অনুপ্রাণিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ