1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

এই গানের মূল আকর্ষণ ব্রিটিশ পপ তারকা এড শিরানের উপস্থিতি, যিনি গানটির একটি ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা তার 'কিং' সিনেমার প্রথম গান 'তু মিল যায়ে'।

সোমবার নায়কের ৬১তম জন্মবার্ষিকীতে গানটি প্রকাশ করা হয়। রোমান্টিক-অ্যাকশন ঘরানার গানে শাহরুখের সঙ্গে দেখা গেছে নায়িকা দীপিকা পাডুকোনকে।

বলিউড হাঙ্গামা লিখেছে, গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। তবে এই গানের মূল আকর্ষণ ব্রিটিশ পপ তারকা এড শিরানের উপস্থিতি, যিনি গানটির একটি ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন এবং তা নিজেই লিখেছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার এবং গীতিকার কুমার।

গানের শুরুতে শাহরুখের মুখে শোনা যায় 'ম্যায় কাতিল নেহি, আশিক হঁউ', অর্থাৎ 'আমি কোনো খুনি নই, আমি একজন প্রেমিক'। কোরিওগ্রাফি করেছেন পীযূষ-শাজিয়া। গানের শেষাংশে শাহরুখকে বলতে শোনা যায় আরেকটি সংলাপ, 'ইস বার দিল মেঁ আগ লাগি হ্যায়, আব দুনিয়া জলায়ে বিনা মানেগা নেহি' অর্থাৎ এবার তার হৃদয়ে আগুন জ্বলেছে, দুনিয়া না জ্বালিয়ে তিনি থামবেন না।

গানে প্রেমের দৃশ্যের পাশাপাশি খুন ও প্রতিশোধের ইঙ্গিত দেওয়া হয়েছে।

সিদ্ধার্থ আনন্দ ও তার স্ত্রী মমতা আনন্দের প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মারফ্লিক্স পিকচার্স এবং শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। ‘কিং’ দিয়েই বড় পর্দায় সুহানার আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

প্রধান খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সুহানা খান ও অভয় ভার্মা।

‘কিং’ বিশ্বব্যাপী মুক্তি পাবে বছর শেষে ২৪ ডিসেম্বর। 'তু মিল যায়ে' গানটির ভিডিও দেখা যাচ্ছে জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে এবং অডিওটি পাওয়া যাচ্ছে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

যাদের শ্রমে সমৃদ্ধি, তাদের জীবন কতটা নিরাপদ?

তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামোর সন্ধানে

শ্রমিকের ঘাম, মালিকের বিলাস এবং ন্যায্য মজুরির প্রশ্ন

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ