1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ‘ধুম মচাও ধুম’, ‘বন্ধন সাত জনমো কা’, ‘বিনদ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। অনুজের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর সামাজিক মাধ্যমে অনুজকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। সেখানে বন্ধুকে নিজের ছোট ভাইয়ের মতো উল্লেখ করে শোক প্রকাশ করেন রূপেশ। আরও পড়ুন একাধিক সিনেমা থেকে কেন ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ ০২ নভেম্বর ২০২৬ ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মৃত্যুর প্রায় ১০ দিন আগে অনুজের সঙ্গে শেষবার দেখা হয়েছিল রূপেশের। এরপর অনুজের মৃত্যুর খবর শুনে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানেই পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনির পর অনুজের মৃত্যু হয়েছে। রূপেশ জানান, অনুজ নিয়ম মেনে জীবনযাপন করতেন। প্রতিদিন ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও জগিং করতেন তিনি। মৃত্যুর দিনও ভোর সাড়ে ৪টায় তার অ্যালার্ম বেজেছিল। তবে সেদিন তিনি ঘুম থেকে ওঠেননি। পরে তার মা কক্ষে গিয়ে তাকে আর জীবিত অবস্থায় পাননি। আরও পড়ুন প্রথম দেখাতেই মীরার কাছে অদ্ভুত আবদার করেছিলেন শহিদ কাপুর ০২ নভেম্বর ২০২৬ বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে রূপেশ বলেন, অনুজ শুধু তার বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। তাদের একসঙ্গে বেশ কিছু কাজের পরিকল্পনাও ছিল। অনুজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাত জনমো কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। এরপর একাধিক কাজেও তারা একসঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর কিছুদিন আগেও অনুজ অভিনয়ে ফেরার বিষয়ে আগ্রহী ছিলেন বলে জানান রূপেশ। তার এমন আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে টেলিভিশন অঙ্গনে। সহকর্মীরাও সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ