1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সন্ধ্যায় যান চলাচল শুরু হয়েছে।

বার্তা সংস্থা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

এদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট থেকে জালকুড়ি এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হওয়ার কথা তুলে ধরা হয় প্রতিবেদনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় অবরোধ করে পোশাকশ্রমিকরা। এতে ঢাকামুখী ও চাষাঢ়ামুখী সড়ক বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কারখানাগুলো থেকে কয়েকশ শ্রমিক বেরিয়ে এসে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে।

জানা যায়, শ্রমিকরা সকাল ১১টা থেকে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। অবশেষে বেলা তিনটায় তারা অবরোধ সৃষ্টি করতে সক্ষম হন।

তবে পুলিশ ১৫ মিনিটের মধ্যে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তিনটার দিকে আশেপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে রাস্তায় গিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে দুই পাশে অনেক সংখ্যক যানবাহন আটকা পড়ে।

গতকাল সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিল। এরপর আজ নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ