1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংরাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে ড. মো. রফিকুল ইসলাম এবং এস. এম. আব্দুল হামিদ, এফসিএ-কে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এক পত্রের মাধ্যমে কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ প্রাপ্তরা হলেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (এনডিসি, পিএসসি), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ পাওয়া মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালন নিশ্চিত করতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে যোগদানের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি থেকে তার পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ