1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহ জামাল উদ্দিন। তিনি জামাল অ্যান্ড ব্রাদার্সের মালিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর হকার্স মার্কেটের একটি ভবনের চারতলায় গোপনে বিভিন্ন নিষিদ্ধ ও ভেজাল পণ্য উৎপাদন করা হতো। বাংলাদেশে নিষিদ্ধ ‘ঘনচিনি’ নামক উপাদানের সাহায্যে এসব পণ্য তৈরি করা হতো, যা মূলত প্রত্যন্ত অঞ্চলে যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে তিনটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল আলম ও সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের এডি জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন বলেন, এ ধরনের ক্ষতিকারক পদার্থ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং এর ব্যবহারে ইতিমধ্যে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ভবিষ্যতেও এ রকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ