1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হবে ১০ দলের এই প্রতিযোগিতা। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে চোটের কারণে দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। বাদ পড়েছেন ব্যাটার শারমিন সুলতানা। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছে অফ-স্পিনার সুলতানা খাতুনকে।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও গত আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ড।

১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল।

এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

১০টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আজমানে। ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব। নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে শিরোপার লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ