1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি ৪৯৫ উপজেলায় নিয়োগ হচ্ছে ক্রীড়া অফিসার: প্রতিমন্ত্রী দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা

বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক, বোর্ডের তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

পরীক্ষার্থীদের বাসায় ডেকে টাকা নেওয়ার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের এক অফিস আদেশে বলা হয়, একটি দৈনিকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি বোর্ডের নজরে আসে। সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৬-এর পরীক্ষক মো. সেকেন্দার আলী পরীক্ষার্থীদের ফোনের মাধ্যমে ডেকে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে তদন্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের হিসাব ও নিরীক্ষা বিভাগের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেনকে।

কমিটির সদস্যরা হলেন— এস.এম গোলাম আজম, প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব), মো. সিরাজুল ইসলাম, প্রোগ্রামার, মোছা. সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত), মো. জাহিদুর রহিম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)।

অফিস আদেশে তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ