1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ রুটে এক জোড়া ট্রেন চালুর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ে ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপনও জারি করা হয়।

অনুমোদিত সূচি অনুযায়ী, পাবনা প্রভাতী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৮) প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, পাবনা গোধূলি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৭) প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। পথে উভয় দিকেই ১০টি স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী অঞ্চলের রেলওয়ে ম্যানেজার মো. আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।

পাবনার রেল যোগাযোগের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে এত দিন পাবনা জেলা সদরের বাসিন্দারা রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের সুবিধার আওতায় ছিলেন না।

পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আকতারুজ্জামান বলেন, পাবনার শতবর্ষী রেল ইতিহাস থাকলেও সরাসরি ট্রেন সুবিধা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। অবশেষে সরাসরি ট্রেন চালুর মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ