1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশনেই দলীয় মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন মাওলানা হাফেজ মাহবুবুল হক। ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলটির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির এবং মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা মাহবুবুল হক।

সংবাদ সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের সামগ্রিক প্রত্যাশা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ