1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের দখলে। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সিলেটের বড় সংগ্রহের ভিত গড়েছেন আশরাফুল হাসান ও অধিনায়ক জাকির হাসান।টস জিতে ব্যাটিংয়ে নামা ময়মনসিংহ শুরুতেই চাপে পড়ে। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে এক প্রান্তে অবিচল থেকে ১৭৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন খালিদ। আবদুল মাজিদের ৩৭ রানের পর আল আমিন জুনিয়রের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানে ৮২.৩ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শেষ করে ময়মনসিংহ। বরিশালের তানভীর ইসলাম ৫৫ রানে নেন তিন উইকেট।রাজশাহীর বিপক্ষে সিলেটের ইনিংস আরো সমৃদ্ধ। মজহারুল হক মাজেদের ৫০ রানের পর জাকির ১০৬ বলে করেন ৬৫। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আশরাফুলের, ১২৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৮৩। তোফায়েল আহমেদের ৪২ ও নাসুম আহমেদের অপরাজিত ২৪ রানও অবদান রেখেছে। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। রাজশাহীর নিহাদ উজ জামান ৫১ রানে তিন উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ