1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

সিলেটের দক্ষিণ সুরমায় মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়।নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার বাসিন্দা। মৃত আব্দুল গফুরের ছেলে। নুরুল ইসলাম আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে সস্ত্রীক নুরুল ইসলাম আবার ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে নুরুল ইসলামকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাসার দ্বিতীয় তলার বাথরুমে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তখন স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুরুল ইসলাম আত্মহত্যা করতে পারেন। এর আগেও আগে তিনি গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে বাসার সিসিটিভি ক্যামেরায়ও বাসার ভেতর কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি।’এমই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ