1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী

সৌন্দর্য বর্ধনে জুলাই গ্রাফিতি মুছে ফেলল ঢাকা কলেজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

ঢাকা কলেজের দেয়ালে থাকা জুলাই গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে। কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন কলেজসংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের পাশে নায়েমের গলিসংলগ্ন প্রাচীরে থাকা গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সাদা রঙ দিয়ে মুছে ফেলা হচ্ছে। এ ছাড়া, মিরপুর রোডসংলগ্ন কলেজের সামনের অংশেও মুছে দেওয়া হয়েছে গ্রাফিতি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাফিতি অঙ্কনে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত। তিনি বলেছেন, ‘জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার মধ্য দিয়ে কলেজ প্রশাসন একটা অগণতান্ত্রিক এবং জুলাই স্মৃতিবিরোধী দৃষ্টান্ত স্থাপন করল। যারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে পারে, তারা কীভাবে জুলাইয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে? এই প্রশ্ন আমরা করতে চাই। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জুলফিকার নামের কলেজের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা কলেজের প্রতিটি দেয়ালে জুলাইয়ের সকল গ্রাফিতি এইভাবে মুছে দেওয়া কতটা সমীচীন। ছাত্র প্রতিনিধিদের বিষয়টি নিয়ে কথা বলা উচিত। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মিল্লাদ হোসেন বলেছেন, ‘কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ক্যাম্পাসে আসবেন। তাই সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পুরো ক্যাম্পাসের দেয়ালে রঙ করা হচ্ছে। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার উদ্দেশ্যে রঙ করা হচ্ছে না।’ এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বললেন, ‘কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমানা প্রাচীরে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ চলছে। সেখানে জুলাইয়ের কিছু গ্রাফিতি মুছে ফেলতে হয়েছে। তবে সেগুলোর ছবি রাখা হয়েছে, আমরা পুনরায় আর্ট করব।’ ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেছেন, ‘আমি ক্যাম্পাসে থাকাকালীন বিষয়টি অবগত ছিলাম না। পরে জেনেছি। কলেজে থাকাকালীন জানলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করতাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ