1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে সাদমান ইসলামের চোটে ওপেনিংয়ে পরিবর্তন এনে সিলেট টেস্টে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিয়মিত ওপেনার সাদমান ইনজুরির কারণে খেলতে না পারায় ব্যাটিং অর্ডারে নতুন দায়িত্ব পান স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটেও কখনো ওপেনিংয়ে ব্যাটিং না করা নাঈমকে এবার টেস্ট ইনিংসের সূচনা করতে হয় তানজিদ হাসানের সঙ্গে। তবে নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মাত্র ৫ রান করে জেডেন সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। এরপর পয়েন্টে দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসানও। ফলে শুরুতেই জোড়া ধাক্কায় চাপে পড়ে বাংলাদেশ।

আজ ৬ নভেম্বর (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। হৃদয় ২৯ রান নিয়ে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত ১৯ রানে।

তবে শুরুতে একের পর এক উইকেট হারালেও দিনের শেষভাগে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে ধীরে ধীরে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ উইকেট জুটিতে এসেছে অবিচ্ছিন্ন ৩৭ রান। এতে দিন শেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে বাংলাদেশকে আরেকটি ধাক্কা দেন শামার জোসেফ। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন শান্ত। দুজনের জুটিতে এসেছিল ২৯ রান। তবে জোসেফের বলে বোল্ড হয়ে ১৮ রানেই থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে। তার বিদায়ের পর ক্রিজে এসে হৃদয়ের সঙ্গে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে।

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে। হাতে রয়েছে ৭ উইকেট। শুরুতে সাদমানের চোটের কারণে ওপেনিংয়ে পরিবর্তন, এরপর দ্রুত দুই উইকেট হারানো, সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করেছে বাংলাদেশ। তবে শেষ বিকেলে হৃদয় ও মুশফিকের অবিচ্ছিন্ন জুটি কিছুটা আশার আলো দেখাচ্ছে। আগামীকাল এই জুটি কতটা বড় হয়, তার ওপর অনেকটাই নির্ভর করবে ম্যাচে বাংলাদেশের অবস্থান।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৮/৩ (হৃদয় ২৯*, মুশফিক ১৯*; সিলস ১/২৪, গ্রিভস ১/১০, শামার জোসেফ ১/২৪)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৩৫৬ রান

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ৩৫৬ (জাঙ্গু ১৩৩, উইকহ্যাম ৬১, গ্রিভস ৫১, বিশপ ২৩, জোসেফ ১৬*, ওয়ারিক্যান ২৭*, সিলস ১৫; হাসান ৬/৯০, তাসকিন ২/৯০, মিরাজ ২/৮২, তাইজুল ০/৫৪, নাঈম ০/৩৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ