বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।
চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে।
আলোচনা সভায় কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ষাটের দশককে নিয়ে প্রগতিশীল সমাজ প্রগতির আন্দোলনের যে কল্পচিত্র তৈরি হয়েছে, তাতে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তের সবচেয়ে বড় অবদান আছে। সুকান্ত তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ও স্বল্পায়ূ। মাত্র ২১ বছর বয়সে তিনি কীভাবে এত শিল্পকর্ম সৃজন করেছেন, এটা এক বিস্ময়কর।
তিনি বলেন, "আজকের প্রজন্ম সাহিত্য বোঝে না। রবীন্দ্রনাথ বোঝে না। কিন্তু প্রজন্ম নজরুলকে মনে রাখছে একজন মুসলমান হিসেবে। সুকান্তকে তো ঝেড়েই ফেলেছে।"
প্রাবন্ধিক ও সাংবাদিক সুভাষ দে বলেন, বাংলা সাহিত্যে বিপ্লবের কন্ঠস্বর সুকান্ত। শোষিত শ্রমজীবী মানুষের জীবনের লড়াইয়ে সুকান্তই হবেন অন্যতম আশ্রয়। সৃষ্টির ওপর ভর করে চারপাশের সময় তাকে গণমানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শীলা দাশ গুপ্তার সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল মনসুর, কবি অভীক ওসমান, কবি ইউসুফ মুহাম্মদ ও কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সদস্য শিমুল সেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে উদীচী ও রাগেশ্রীর শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন।
সুরাঙ্গন পরিবেশন করে ‘রানার’ শিরোনামের নৃত্য। তারুণ্যের উচ্ছ্বাস ও বোধন দলীয় আবৃত্তিতে অংশ নেয়।
একক আবৃত্তিতে অংশ নেন সোমা মুৎসুদ্দি, অঞ্চল চৌধুরী, ফারুক তাহের ও বেলায়েত হোসেন। একক গান পরিবেশন করেন জয় নেন, ভাস্কর রায়, বিউটি দেব ও বর্ণালী দাশ।#বিডিরিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইউএস
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?
মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই
ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?