1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

গ্রাম পুলিশ সদস্যদের তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার অন্যতম প্রধান নির্ভরযোগ্য মাধ্যম এই গ্রাম পুলিশ। তাই তৃণমূল পর্যায়ে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক এবং তাদের সহধর্মিণীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জনগণকে আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে। এ চিন্তা থেকেই সরকার তাদের জন্য বিভিন্ন প্রণোদনার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রাম পুলিশদের পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হচ্ছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশাল এই গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। এর পাশাপাশি গ্রাম পুলিশদের কর্মক্ষেত্রের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ