আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই ব্যাটার।
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোবহানা।
গড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। পুরো সিরিজে ৭৩ দশমিক ৭১ স্ট্রাইক রেটে করেন ১২৯ রান।
নারী বিভাগে মাসসেরার লড়াইয়ে সোবহানার প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতের দীপ্তি শর্মা। এদিকে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।