1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০৯ Time View

সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩১ জনের।
এর মধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ৭৩৯ জন। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৯৯৬ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ