1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

কালারস এফএম-এর আরজে হান্ট ক্যাম্পেইন শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২৬১ Time View

বেসরকারি রেডিও স্টেশন ‘কালারস এফএম ১০১.৬’ এর আরজে হান্ট ক্যাম্পেইন শুরু 14হয়েছে। আরজে হওয়ার স্বপ্ন এখন বাংলাদেশের অনেক তরুণ-তরুণীর মনে। তারা ‘আরজে’ হয়ে তাদের কথা পৌঁছে দিতে চান সবার কাছে। তাই তাদের সফল আরজে হওয়ার স্বপ্নপূরণে সহযোগিতা করতে ‘কালারস এফএম ১০১.৬’ ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে শুরু করেছে আরজে হান্ট ক্যাম্পেইন। এর মাধ্যমেই রেডিও স্টেশনটি বেছে নেবে তাদের নতুন আরজে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইইউবি), ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব)-সহ আরও বেশকিছু ক্যাম্পাসে চলবে এই ক্যাম্পেইন। দুই মাসব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)তে শেষ হলো তিন দিনব্যাপী কার্যক্রম। আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ‘এআইইউবি’ এবং ১৭ ও ১৮ তারিখ চলবে ইউল্যাব-এ। একইভাবে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও চলবে এই ক্যাম্পেইন যেখানে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করে অডিশন দিতে পারবে তাদের নিজ নিজ ক্যাম্পাসে। তাছাড়াও এই আরজে হান্ট ক্যাম্পেইনের সঙ্গে থাকবে উদীয়মান হিপ্ হপ্ স্টার ব্ল্যাক জ্যাং ও তার গ্রুপের সারপ্রাইজ পারফরমেন্স। এর মাধ্যমে অনেক নতুন নতুন প্রতিভাবান তরুণ বেরিয়ে আসবে- এমনটাই আশা করছেন ‘কালারস এফএম ১০১.৬’-এর মার্কেটিং প্রধান তাসনুভা আহমেদ। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে স্টেশনটির ফেসবুক পেজ www.facebook.com/Coloursfm1016/?fref=ts থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ