1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

টহল-তল্লাশির সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১৫৬ Time View

ঢাকার কাছে পুলিশের এক তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে একজনকে কুপিয়ে হত্যার পর সারা দেশে টহল-তল্লাশির সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আশুলিয়া শিল্প এলাকায় সকালের দিকে একদল লোক কয়েকটি মোটরসাইকেলে এসে অতর্কিত আক্রমণ করে কজন পুলিশ সদস্যকে কুপিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশের একজন সদস্য মারা যায়।image_141867_0

ওই ঘটনায় পুলিশ কজনকে জিজ্ঞাসাবাদ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে পুলিশের ওপর এই হামলা হয়েছে।

ঢাকার গাবতলী এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল দু’সপ্তাহ আগে। এখন আশুলিয়ায় আরেক হামলায় পুলিশ সদস্যের হতাহতের ঘটনা ঘটলো।

এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পুলিশের দায়িত্ব পালনে সতর্কতার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেছেন,পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আশুলিয়া শিল্প এলাকায় সকাল আটটার দিকে একটি চেকপোস্টে তল্লাশি শুরু করার জন্য শিল্প পুলিশের পাঁচজন সদস্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ছুরি, চাপাতি নিয়ে একদল দুষ্কৃতকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে।

হামলাকারীদের ছুরি. চাপাতির এলোপাতাড়ি আঘাতে একজন পুলিশ সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হয়।

হামলাকারীদের দু’জন একটি মোটরসাইকেলে এসেছিল এবং আরও কয়েকজন আগে থেকে সেখানে ওঁত পেতে ছিল।

তবে পাঁচজন পুলিশ সদস্য থাকলেও দু’জনকে আক্রমণের মুখে ফেলে বাকিরা পালিয়েছিল বলে অভিযোগ এসেছে।

আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান বলেছেন, কোন কিছু বুঝে ওঠার আগেই আক্রমণের ঘটনাটি ঘটে।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এছাড়া ওই তল্লাশি চৌকির দায়িত্বে থাকা পুলিশের একজন উপপরিদর্শককে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

শিল্প পুলিশের উপপরিচালক কাওসার শিকদার বলেছেন, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ কোনো গোষ্ঠী ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সাংবাদিকদের বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ