1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

সংসদ ভবনের মূল নকশা জমা দিতে নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

স্থপতি লুই আই কানের তৈরি জাতীয় সংসদ ভবনের মূল নকশা আগামী তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।image_141819_0

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ সংসদ সচিবালয়ের সচিবকে এ নির্দেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “স্পিকারের বাসভবন জাতীয় সংসদ ভবনের মূল নকশায় আছে কি না, এ-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে।”

এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রকল্প নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের স্থপতি লুই কানের মূল নকশা প্রকল্পে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য প্রকল্পটি আটকে যায়।

একনেক থেকে বলা হয়, মূল নকশাটি যুক্তরাষ্ট্র থেকে আনার পর যাচাই-বাছাই শেষে সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি আবার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ