1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

নিজামীর আপিলের শুনানি হচ্ছে না আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ২২৭ Time View

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের শুনানি আজ মঙ্গলবার হচ্ছে না।
image_141749_0
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ (৩ নভেম্বর) এই আপিলের শুনানির দিন ধার্য ছিল। শুনানির জন্য নিজামীর আপিলটি আজকের কার্যতালিকাতেও ২ নম্বরে ছিল

তবে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকায় আজ এ আপিলের শুনানি হচ্ছে না।

নিজামীর করা আপিলের শুনানি শুরু হয় চলতি বছরের ৯ সেপ্টেম্বর। প্রথম দিন শেষে ৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

ওই রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।

নিজামীর আইনজীবী শিশির মনিরের বিবরণ অনুযায়ী, আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। এতে নিজামীর মৃত্যুদণ্ড বাতিল চেয়ে খালাসের আর্জি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ