1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

কেন এমন হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে দোকান বন্ধ করে রাস্তায় সমাবেশ করেছেন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা।image_141614_0

রোববার থেকে আগামী মঙ্গলবার (সাপ্তাহিক ছুটি) পর্যন্ত মার্কেটের সব দোকান বন্ধ রাখবেন তারা

দুপুর ১২টার দিকে মার্কেটের সামনের রাস্তায় আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি সমাবেশ শুরু করে। এতে বক্তব্য দেন দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, “ফয়সালের বাবাই তো বিচার চাননি। আমরা আর কী বিচার চাইব? আমরা চাই এমন ঘটনা যেন আর না ঘটে।”

ব্যবসায়ীদের হাতে হাতে ছিল পোস্টার। তাতে লেখা ‘কেন এমন হত্যা?’, ‘প্রকাশক দীপন হত্যার বিচার চাই’, ‘কেন এমন মৃত্যু?’ । হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরেন ব্যবসায়ীরা। ‘আমার ভাই মরল কেন?’, ‘বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দেন তারা।

সমাবেশ শেষে মিছিল নিয়ে টিএসসির দিকে যান ব্যবসায়ীরা। পরে তারা ফয়সালের জানাজায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর ফয়সালের জানাজা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অভিজিৎ চৌধুরী, সানাউল্লাহ শিশির, শাহাবুদ্দিন ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ