1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

আরো অনেকের জীবন ঝুঁকিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

বাংলাদেশে আরো অনেকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।image_141603_0

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের দুই প্রকাশক ও তাদের সহকর্মীদের ওপর নির্মম হামলার ঘটনায় যারা দেশে বাকস্বাধীনতার চর্চা করছে, তাদের ওপর ভয়ংকর ধাঁচের সহিংসতার আরো প্রমাণ আজ মিলল

সংস্থাটির বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, “বাংলাদেশের স্বাধীন কণ্ঠগুলোর ওপর আরো হামলার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।” তিনি বলেন, “নিজের মতো করে যারা কথা বলার সাহস রাখে, তাদের জন্য বাংলাদেশ ক্রমে ভয়ংকর হয়ে উঠছে।”

অ্যামনেস্টি জানায়, “সহিংসতার আতঙ্কজনক ধাঁচ থেকে আমাদের বিশ্বাস করার যুক্তি আছে, আরো অনেক জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে এ রকম ভয়াবহ ও লক্ষ্যস্থির করে সহিংসতা থেকে অন্যদের সুরক্ষা দিতে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

মানবাধিকার সংগঠনটি জানায়, “হামলাকারীদের খুঁজে বের করা ও তাদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। একটি পুঙ্খানুপুঙ্খ, কার্যকর, যথাযথ ও স্বাধীন তদন্তের মাধ্যমে এটা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ