1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২য় টেস্টে রোমাঞ্চকর জয় পেল পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ২০২ Time View

শেষ রক্ষা করতে পারলেন না ইংল্যান্ড ব্যাটসম্যান আদিল রশিদ৷ নিজেদের ১ম টেস্ট জয়ের 7৬৩ বছর পূর্তিতে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরনীয় জয় তুলে নিলেন মিসবারা ৷ ম্যাচের মাত্র ৬.৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নিল পাকিস্তান৷ এই সিরিজের প্রথম টেস্টটি ড্র হওয়ায় দুবাইয়ে দ্বিতীয় টেস্টে ১৭৮ রানের জয়ের ফলে ৩ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা৷
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৯০ রানের লক্ষ্যমাত্রা ছিল৷ চতুর্ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৩০ রান৷ হারের ভ্রূকুটি মাথায় নিয়েই শেষ দিন ব্যাট করতে নেমেছিল কুক বাহিনী৷ দুই পাক স্পিনার, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরের দারুণ বোলিংয়ের জবাব ছিল না ইংরেজ ব্যাটসম্যানদের কাছে৷ পঞ্চম দিনে খেলতে নেমে ইংল্যান্ড ১৯৩ রানেই ৭ উইকেট হারায়৷ আগের দিনের ৫৯ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান জো রুট আউট হয়ে যান ৭১ রানে৷ শেষ স্বীকৃত ব্যাটসম্যান বেন স্টোকস যখন আউট হলেন, তখনও দিনের খেলা শেষ হতে তখনও ৪১.৩ ওভার বাকি। কট্টর ইংরেজ সমর্থকও ভাবেননি এভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তাঁদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা৷
এসময়ই ৮ নম্বরে নামা আদিল রশিদ স্টুয়ার্ট ব্রডকে নিয়ে পাকিস্তানের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান৷ ৮ম উইকেটের জুটিতে ১৫ ওভার ক্রিজে থেকে ৬০ রান যোগ করেন তারা ৷ দুর্দান্ত এক ইনসুইঙ্গে ইয়র্কারে ব্রডকে (৩০) ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ ৷ এরপর নবম ও দশম উইকেটে মার্ক উড ও জেমস অ্যান্ডারসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রশিদ৷শেষ পর্যন্ত পাকিস্তানকে স্বস্তি দেন জুলফিকর বাবর ৷ ৯৫ বল খেলে ফেলা উড (২৯) আউট হন স্লিপে ক্যাচ দিয়ে৷ নবম উইকেটে রশিদের সঙ্গে তার জুটিতে ওঠে ৫৫ রান। তার চেয়েও গুরুত্বপূর্ণ, দুজনে উইকেটে ছিলেন ২৯.২ ওভার ৷ দ্বিতীয় টেস্ট খেলতে নামা রশিদ ততক্ষণে করে ফেলেছেন ক্রিকেট জীবনের প্রথম অর্ধশতরান৷ জেমস অ্যান্ডারসনের সঙ্গে শেষ জুটিতেও প্রায় ৫ ওভার কাটিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত রশিদের ধৈর্য্য চ্যুতিতেই জয় পায় পাকিস্তান৷ ইয়াসির শাহর বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে আউট হন রশিদ (৬১) ৷
৪৭ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাবর৷ আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ৷ প্রথম ইনিসে ৪ উইকেট নেওয়া ওয়াহাব রিয়াজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১টি উইকেট ৷ তবে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়াহাব রিয়াজই৷আগামী রবিবার শারজায় হবে সিরিজের ৩য় ও শেষ টেস্ট ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ