1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

সন্দেহভাজন বনদস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১৯৫ Time View

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন এলাকা থেকে গতকাল সোমবার সন্দেহভাজন এক বনদস্যুকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এ ঘটনায় ২৩টি আগ্নেয়াস্ত্র ও দেড় হাজার গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

আজ মঙ্গলবার সকালে খুলনায় র‍্যাব-৬ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তির নাম শাহিনুর সরদার। তিনি সুন্দরবনের বনদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য।

সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সুন্দরবন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইলিয়াস বাহিনীর সঙ্গে র‍্যাবের ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে শাহিনুর আহতাবস্থায় ধরা পড়েন। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে সুন্দরবনের গহিন জঙ্গলে মাটির নিচ থেকে বাকি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ