1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

লাঠির আঘাতে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৫৫ Time View

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে লাঠির আঘাতে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মীর শাহীন আলী (৩০)। তিনি একই উপজেলার খয়েরচারা গ্রামের মীর রেজওয়ান আলীর ছেলে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শাহীন আলীর বড় ভাই আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে শাহীন বাড়ি থেকে ৩০০ গজ দূরে নিশ্চিন্তপুর গ্রামে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সেখানে এক যুবক তাঁকে খেপিয়ে দেয়। ​এ নি​য়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। একপর্যায়ে এক যুবক লাঠি দিয়ে শাহীনের মাথার পেছনে আঘাত করে। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান ​তিনি। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, শক্ত কিছু দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আনিস নামের এক যুবককে এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ