1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় আহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৬১ Time View

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আল আমিন (৩০)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্র জানায়, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য পশ্চিম ধোলাইপাড়ের বাসা থেকে বের হন আল আমিন। দয়াগঞ্জ মোড়ে এসে রিকশায় ওঠার সময় তিনজন ছিনতাইকারী তাঁর ওপর হামলা করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাঁর কাছে থাকা টাকা, মোবাইল ও মূল্যবান কাগজপত্র তারা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ