1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

চিত্রনায়ক রিয়াজ আশঙ্কামুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২৪২ Time View

ঢালিউডের হার্টথ্রুব অভিনেতা চিত্রনায়ক রিয়াজ বর্তমানে বিপদমুক্ত। তবে প্রথমে স্ট্রোক 11করার কথা বলা হলেও আসলে হার্ট এটাক করেছিল তার। গতকাল উত্তরায় হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন রাত ৮টার পরপরই তার হার্ট এটাক করে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান, তার হার্টে ৩টি ব্লক রয়েছে। এর আগেই একটিতে ১০০ শতাংশ ব্লক ছিল এবং এতে রিং পরানো হয়েছে। বাকী দুটির একটি ৮০ ও অন্যটি ৭০ শতাংশ ব্লক রয়েছে। কিছুদিন পর সে দুটোতেও রিং পরানোর কথা ছিলো। এদিকে রিয়াজের এ আকস্মিক অসুস্থতার খবর নিতে এপোলো হাসপাতালে ছুটে এসেছিলেন শিল্পী, সাংবাদিক অনেকেই।
সহশিল্পীরা জানান, উত্তরার একটি শুটিং বাড়িতে কৃঞ্চপক্ষ সিনেমার শুটিংয়ে মেকআপ-রুমে রিয়াজকে শুয়ে থাকা অবস্থায় ঘামতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন সহশিল্পী বন্ধু ফেরদৌস ও ছবির ইউনিটের কর্মরত লোকেরা। আপাতত চিকিৎসকরা ৪৮ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করে রেখেছেন। জানা যায়, রবিবার সারারাত শুটিং করেছিলেন রিয়াজ। তার পরের দিন গতকাল সোমবার সকালে হেলিকপ্টারে খুলনায় গিয়েছিলেন, বিকালে ফিরে এসে সন্ধ্যায় ফের শুটিং শুরু করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ