চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নাসিমা খানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তিনি লিখেছেন, ‘চলচ্চিত্রের কিংবদন্তি শ্রদ্ধেয় নাসিমা খান আপা আর নেই।’
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই চলচ্চিত্রের মাধ্যমেই দর্শকের নজর কাড়েন এ অভিনেত্রী।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে জনপ্রিয় মুখ ছিলেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু উল্লেখযোগ্য কাজ। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাঁকে।