1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক দুর্গাপূজায় ব্যাংক ৩ দিন বন্ধ, তবে খোলা ১৭ অক্টোবর দুর্নীতির অভিযোগে কারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইউপি ভোটের দিনক্ষণ চূড়ান্তে সোমবার বৈঠকে বসছে ইসি অসদাচরণ ও দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, রাসায়নিক পরীক্ষক অবসরে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

যে অভিযোগে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা, হাতছাড়া হলিউড প্রজেক্ট!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় যুক্ত হয়েছিলেন চিত্রনায়িকা অধরা খান। তবে সিনেমাটির শুটিং শুরু আগেই প্রজেক্টটি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন এই ‘মাতাল’, ‘নায়ক’ সিনেমার এই অভিনেত্রী। অধরা অভিযোগ করেছেন, পরিচালক কামাল হোসেন বাবরের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে তিনি সিনেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। টরেন্ট থেকে রোববার সকালে নিজের ফেসবুক পোস্টে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অধরা খান। তিনি বলেন, অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই নিজের বক্তব্য প্রকাশ করলেন। অধরা খান বলেন, এতদিন নীরব ছিলেন সিনেমাটির শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, তা আমি চাইনি। তবে এই অভিজ্ঞতার কারণে আমাকিএ বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। ‘ভায়োলেন্স’ সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রজেক্টে কাজের সুযোগ গ্রহণ করতে পারেননি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা (এনডিএ) থাকায় সেসব কাজের বিস্তারিত প্রকাশ করাও সম্ভব নয় বলে জানান অধরা। এ ছাড়া সিনেমাটির কারণে অন্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিকভাবে বজায় রাখতে না পারায় নিজের কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শুটিং শুরুর মাত্র এক দিন আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। বিষয়টিকে তিনি হতাশাজনক হিসেবে দেখছেন। বাংলা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই ‘ভায়োলেন্স’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে জানান অধরা খান। তবে পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ হিসেবে দেখছেন তিনি। নিজের বক্তব্যের উদ্দেশ্য সিনেমাটিকে ক্ষতিগ্রস্ত করা কিংবা কাউকে ছোট করা নয় উল্লেখ করে অধরা বলেন, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করতেই তিনি এই পোস্ট দিয়েছেন। গত আগস্টে জায়েদ খানের সঙ্গে কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে অধরা খানের। তখন সিনেমাটির মহরতেও অংশ নিয়েছিলেন অধরা। বর্তমানে কানাডায় সিনেমাটির শুটিং চলছে। তবে এ বিষয়ে পরিচালক বাবরের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ