শারদীয় দুর্গাপূজা (Durga Puja 2026) উপলক্ষে ২০২৬ সালে কতদিন সরকারি ছুটি থাকবে এবং ব্যাংকে কতদিন ছুটি থাকবে তা নিয়ে সাধারণ মানুষ ও ব্যাংক গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ১ দিন ছুটি বাড়ানো হয়েছে (Durga Puja Bank Holidays 2026)। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি অনুমোদিত হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মকর্তারা টানা ৫ দিনের ছুটি (5 days continuous holiday) উপভোগ করতে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) সূত্রে জানা গেছে, সরকারের বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটি ছিল। এর মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও ওই দিন বিশেষ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।